• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

২৩ মার্চ ২০২৪ বিকাল ০৫:০১:২৭

মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সংগঠন মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ইব্রাহিম নিজাম ও সাধারণ সম্পাদক হয়েছেন আনিছ মাহমুদ।

২২ মার্চ শুক্রবার রাজধানীর পল্টনে একটি কনফারেন্স রুমে ফাউন্ডেশনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

‘গড়বো সমাজ, গড়বো দেশ মানবতার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এসময় ফাউন্ডেশনের সদস্য, সূধী, উপদেষ্টা মন্ডলী ও শুভাকাঙ্ক্ষীসহ মেহেন্দিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি তানভীর রানার সভাপতিত্বে ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য ও মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কর্ম পরিধি তুলে ধরা হয়। এসময় তিনি বলেন, আত্নমানবতার সেবায় মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এই উপজেলার মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও করবে, ইনশা আল্লাহ।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মো. ইব্রাহিম নিজাম সবাইকে ঐক্যবদ্ধভাবে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনিছ মাহমুদ বলেন, মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন দল, মত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সংগঠন। আমরা সকলের সহযোগীতায় এই ফাউন্ডেশনকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব, ইনশা আল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬