• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:৩৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে ৭ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি

২০ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১৭:৫৫

কুড়িগ্রামে ৭ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গরিব ও অসচ্ছল মানুষের মধ্যে সাত টাকায় ব্যাগ ভর্তি সবজি বিক্রি করছে ‘ফাইট আনটিল লাইট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

জেলার সদর উপজেলা, ফুলবাড়ী উপজেলা এবং রাজারহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এই সাত টাকার সবজি বিক্রির কার্যক্রম চালানো হবে বলে সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুল কাদের জানান।

উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এক কেজি করে শিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, দুই আঁটি করে ধনে পাতা, পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজার মূল্য তিন’শ টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র সাত টাকায়।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাত টাকার বাজার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু এবং ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের।

সাত টাকার বাজারে সবজি কিনতে আসা রাণী আক্তার জানান, দ্রব্যমূল্যের ক্রমাগত দাম বাড়ায় কৃষক স্বামীর পক্ষে এক সাথে এতো বাজার করা অসম্ভব। মাত্র সাত টাকায় তিনশত টাকার কাঁচা বাজার পেলাম। পরিবারে চারজন সদস্য নিয়ে এ বাজার দিয়ে পাঁচ দিন নিশ্চিন্তে খাইতে পারবো।

তিনি আরও বলেন, সংগঠন রিলিফ দেয় নাই। তারা কম দামে বিক্রি করলো আর হামরা কিনি নিলাম। কমদামে এতো বাজার পেয়ে আমার খুব উপকার হইল।

আরও পড়ুন

সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস মোহাম্মদ সাইফুল ইসলাম

আরেকজন ক্রেতা রিনা রাণী বলেন, হামার স্বামীর কোন আবাদী জমাজমি নাই, হাতের কামাই দিয়ে কোনো রকমে চাল কিনে ভাত খাই। বাজারে সবজির দাম চড়া, ভালমন্দ সবজি, মাছ, ডিম খামো তার সামর্থ্য নাই।

আজ সাত টাকা দিয়ে এক কেজি শিম, এক ক্রজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালংশাক এবং একটি ডিম কিনেছি। আমার ছাওয়াটা ডিম পায়া খুব খুশি হবে বলেও তিনি জানান।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, বেসরকারি সংগঠন ফুল এর অর্থায়নে উপজেলার অভাবী মানুষের মাঝে মাত্র সাত টাকায় ব্যাগ ভর্তি বাজার করার সুযোগ পেলো। ফুল সংগঠন ত্রাণ না দিয়ে নামমাত্র টাকায় গরীব মানুষের বাজারের সুযোগ দিয়েছে। ফুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

আরও পড়ুন

জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

সংগঠনের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট(ফুল) সংগঠন গরীব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেড়িয়ে এসে সম্মানের সাথে বাঁচবার জন্য সাত টাকা করে নিচ্ছি।

তিনি আরও বলেন, এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১