• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫৩:৩০ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

আলিমাবাদ সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

২৭ অক্টোবর ২০২৩ রাত ০৮:৩৯:২৫

আলিমাবাদ সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: সেচ্ছাসেবী সংগঠন আলিমাবাদ সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের ঈদগা মাঠস্থ জামতলা মেলা ফুড ভিলেজে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান মাসুদ। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন- আলিমাবাদ ইউনিয়ান চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পী, মো. জামাল মল্লিক, আলিমাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা জামাল উদ্দীন, প্রফেসর মাসুদুর রহমান, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক, সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) মো. মহিউদ্দিন, মো. ইউসুফ রাড়ী, ফিরোজ আহমেদ লিয়ন, মো. আলী পান্না, তানবীর রানা, কামরুল ইসলাম ও ছালাম আহমেদ।

কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইমরান মুন্সী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিব হোসেন রাড়ি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. কবির দফাদার ও মো. ইমন মুন্সি, সহ সভাপতি মো. তানবির শাকিব, মো. কাউছার খাঁন, মো. মনির, মো. সাদ্দাম খাঁন ও মো. শাহাজামাল।

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাইম ইসলাম ও মো. মাহামুদুল হাসান লিমন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হাসান মুন্না, কোষাধ্যক্ষ মো. রাকিব হোসেন খাঁন, শিক্ষাবিষয়ক সম্পাদক মো.রবিউল ইসলাম, ক্রিড়া সম্পাদক মো. আল আমিন খাঁন, সমাজকল্যাণ সম্পাদক মো. অপু বেপারী, দফতর সম্পাদক মো. আশরাফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মো. শাহারিয়ার ইসলাম সুজন, সহ প্রচার সম্পাদক মো. কাওছার আহমেদ সুজন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার আলী আকবর, তথ্যবিষয়ক সম্পাদক মো.  ফয়ছাল হওলাদার ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রুবেল হাওলাদার।

সংস্থার সভাপতি মো. ইমরান মুন্সীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে কমিটির সদস্য ছাড়া আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক সোহরাব, শ্রীপুর কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আরিফ মাহফুজ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮



বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




Follow Us