• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:০৮:৩৫ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্রন্থাগারে পড়ে বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই

৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৫৯

গ্রন্থাগারে পড়ে  বই, জ্ঞানে, গুণে সমৃদ্ধ হই

রাবেয়া আক্তার: জীবনব্যাপী শিক্ষা একটি জাতির বুদ্ধিবৃত্তিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের প্রধান চালিকাশক্তি। একটি সমাজ কতটা সভ্য ও প্রগতিশীল, তা পরিমাপের অন্যতম সূচক হলো সে দেশের গ্রন্থাগার ব্যবস্থা ও পাঠাভ্যাসের সংস্কৃতি। শক্তিশালী গ্রন্থাগার মানেই জ্ঞানচর্চা, গবেষণা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের জন্য একটি সুদৃঢ় ভিত্তি। ফলে গ্রন্থাগারের উন্নয়ন কেবল অবকাঠামোগত বিষয় নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

Ad

দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে বহু গ্রন্থাগার আজও মানসম্মত সেবা দিতে ব্যর্থ। এর অন্যতম কারণ দক্ষ ও প্রশিক্ষিত গ্রন্থাগার কর্মীর সংকট এবং তাঁদের ন্যায্য অধিকার ও মর্যাদার অভাব। বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন লাইব্রেরিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে তাঁরা প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। একজন লাইব্রেরিয়ান কেবল বইয়ের তত্ত্বাবধায়ক নন; তিনি গবেষণা সহায়ক, তথ্য বিশেষজ্ঞ ও জ্ঞান ব্যবস্থাপক। লাইব্রেরিয়ানদের প্রফেসরের সমমর্যাদা হলেও অনেক ক্ষেত্রে তাদের সে মর্যাদা দেওয়া হয় না। দিলে গবেষণার মান যেমন বাড়বে, তেমনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশও সমৃদ্ধ হবে।

Ad
Ad

আজ সমাজে সুশিক্ষা ও সুশাসনের অভাবে নৈতিক অবক্ষয় ক্রমেই প্রকট হচ্ছে। মানুষ সার্টিফিকেটের পেছনে ছুটছে, অথচ প্রকৃত শিক্ষা মানুষকে চিন্তাশীল, দায়িত্বশীল ও মানবিক করে তোলে। ‘দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা’র দর্শন বাস্তবায়ন করতে হলে গ্রন্থাগারকে শিক্ষার কেন্দ্রে পরিণত করতেই হবে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আগের মতো আন্তর্জাতিক মান ও বিশ্ব র‍্যাংকিং ধরে রাখতে পারছে না। দুর্বল গবেষণা কাঠামো, অপর্যাপ্ত গ্রন্থাগার সুবিধা এবং গ্রন্থাগার কর্মীদের অবমূল্যায়ন এর অন্যতম কারণ। তাই এখনই সময় গ্রন্থাগার ও গ্রন্থাগার কর্মীদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার।

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান, গ্রন্থাগারের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিন। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে শক্তিশালী গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। ‘জাতীয় গ্রন্থাগার দিবস ৫ ফেব্রুয়ারি ২০২৬’ সফল হোক।

লেখক: চেয়ারপারসন, গ্লোবাল নলেজ ফাউন্ডেশন লাইব্রেরিয়ান এইউবি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us