• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:১৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার

২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:১২

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন ব্রিটিশ হাইকমিশনার

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজা পরিদর্শন করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেছেন, দুর্গাপূজার অন্যতম বিশেষ দিক হলো, এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের অনুসারীরাও এ উৎসবের আনন্দে অংশ নেন।

২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের একটি দুর্গাপূজামণ্ডপ ও ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারাহ কুক।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে পূজা উদযাপন সরাসরি দেখতে পেরে আমরা আনন্দিত। এর আগে অনেকবার ধামরাইয়ে এলেও দুর্গাপূজার সময় কখনও আসা হয়নি।

সারাহ কুক বলেন, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। এটি বাংলাদেশের একটি বিশেষ দিক। দুর্গাপূজায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র আমাকে মুগ্ধ করেছে।

দুর্গাপূজা পরিদর্শনের পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। এ শিল্পের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ধাতব কারুশিল্প বাংলাদেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো। ধামরাইয়ের কর্মশালায় শত শত বছর ধরে এসব শিল্পসামগ্রী তৈরি হয়ে আসছে।

আরও পড়ুন

আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আওর বলেন, এর আগে আমরা বেশ কয়েকবার ধামরাইয়ে এসেছি। এখান থেকে বিভিন্ন কারুশিল্পসামগ্রী কিনেছি। সেসব সামগ্রী বর্তমানে ঢাকায় আমাদের বাসভবনে রয়েছে।

সারাহ কুক বলেন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য সরাসরি দেখার সুযোগ পেয়ে আমরা আবারও আনন্দিত।

ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যবাহী লোকশিল্পের সমৃদ্ধির জন্য পরিচিত ধামরাইয়ে দুর্গাপূজা ও ধাতব কারুশিল্প—দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।

আরও পড়ুন

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ সময় হাইকমিশনারের সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন ও ধামরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত বণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮