• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৩:১৯ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

ঢাকার জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন

৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:১১

ঢাকার জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব গ্রহন করেছেন শামীমা পারভীন শিল্পি।

৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

Ad

একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে এ বদলির আদেশ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদকের পদে ছিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:০০







Follow Us