নিজস্ব প্রতিবেদক: প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন কাগজের নোট পর্যাপ্ত করে গ্রাহকদের মধ্যে বিতরণ করে থাকে। এসব নোট সাধারণত পরিবার ও শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয়। তবে এবারের ঈদে নতুন নোট বাজারে সরবরাহ বা বিনিময় করা হবে না।
৮ মার্চ রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের ঈদ উপলক্ষে বাজারে কোনো নতুন টাকা সরবরাহ বা বিনিময় করা হবে না।


সূত্র বলছে, বাজারে ইতিমধ্যেই পর্যাপ্ত মুদ্রা সরবরাহ রয়েছে, তাই নতুন নোট ছাপার প্রয়োজন নেই। ফলে এবার চিরপরিচিত ঈদ সালামি দেওয়ার জন্য নতুন নোট পাওয়া যাবে না। গ্রাহকরা সাধারণ প্রচলিত নোট ব্যবহার করতে পারবেন।

প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরের আগে ছোটদের ঈদ সালামি ও প্রিয়জনদের উপহার দিতে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। তবে এবারে সেই সুযোগ থাকবে না।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, দেশের কার্ড ব্যবহারের হারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট এবং প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনদেন প্রায় আড়াইগুণ বা ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে যেখানে কার্ড লেনদেন ছিল ২০,৬২৫ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০,০৪৪ কোটি টাকায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available