• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৪১:৫৮ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

২৯ আগস্ট শনিবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব তো তেলের ওপর ভাসছে। সেখানে কেন তেলের দাম বাড়ল? মার্কিন যুক্তরাষ্ট্রে কেন তেল-গ্যাসের দাম বাড়ল? বিশ্ববাজারে দাম বাড়ছে। সেখানে আমাদের মতো একটি দেশে সরকার কতদিন সমন্বয় না করে থাকবে? তারপরও সরকার জনগণের কথা বিবেচনা করে সমন্বয় করছে। এজন্য নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি শিশুদেরও সম্পদের পরিমিত ব্যবহার শেখাতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ এমনটি করলে তার বিরুদ্ধে প্রথমে সাংগঠনিক এবং পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮



ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:৩১