অনলাইন ডেস্ক: যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদেরা প্রাণ দিয়েছেন; সেটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর— এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জুলাই শহীদদের অবদানের কারণেই ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ।
২৯ আগস্ট শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরীর নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নানা বাস্তবতার কারণে অনেক সময়ই প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না— এমনটা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, তবু প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না সরকার।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতা সংগ্রাম থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যে মানুষজন জীবন দিয়েছেন; তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এসময় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সময় গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available