• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫২:৩৭ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

নতুন দায়িত্বে হুইপ দুলু

৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৪

নতুন দায়িত্বে হুইপ দুলু

ডেস্ক রিপোর্ট: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর এ দায়িত্ব পান তিনি।

এদিন জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

নতুন গঠিত পাঁচটি কমিটির মধ্যে রয়েছে সমাজকল্যাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনে ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন দুলু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন দায়িত্বে হুইপ দুলু
নতুন দায়িত্বে হুইপ দুলু
৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬:৪৪