• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৫:১৭ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৩৯

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনী বিভিন্ন জনসভায় বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে সবার নজর কেড়েছিলেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি।

তখন থেকেই তার একটি স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়ার সেই আলোচিত তুরামনি।

১৬ নভেম্বর সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার খোঁজখবর নেন।

আরও পড়ুন

আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা ও পরামর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

জানা গেছে, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাঁকে কথা দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি। নির্বাচনী জনসভায় খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ—তাঁর এই ব্যতিক্রমী ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তার পরিবার।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩




৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:১২