• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:০১:২৫ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর

৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৩০

দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট: দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও হংকং আজ একটি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি (আইপিপিএ) স্বাক্ষর করেছে।

হংকংয়ে অনুষ্ঠিত ১১তম বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং হংকং সরকারের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

চুক্তির ফলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ ও পুঁজির সুরক্ষা আরো জোরদার হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হংকং। নতুন এ চুক্তির ফলে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ আরো বাড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেছে। এর মধ্যে শুধু ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের বিনিয়োগ সম্পর্ক আরো প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর ফলে বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৫৬

চট্টগ্রাম-ঢাকা রুটে চালু হচ্ছে ইলেকট্রিক ট্রেন
চট্টগ্রাম-ঢাকা রুটে চালু হচ্ছে ইলেকট্রিক ট্রেন
৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৬


সড়ক দুর্ঘটনা ঠেকাতে সরকারের নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনা ঠেকাতে সরকারের নতুন উদ্যোগ
৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০৯

১০ হাজার কর্মী নেবে ওমান
১০ হাজার কর্মী নেবে ওমান
৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৭:৪৬