• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৪০:৩২ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

১২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪৯

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ। 

১২ আগস্ট বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা  বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের জন্য অনুরোধ করেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
১২ আগস্ট ২০২৬ রাত ০৮:০৪:৪০


মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
১২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১২