• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:২৮:৫১ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭২৩

১২ আগস্ট ২০২৬ রাত ০৮:০৮:৩৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭২৩

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

১২ আগস্ট বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৭২৩ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২১ হাজার ৫৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় ৭১২ জনসহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন রয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রাম ৮৩, খুলনা বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ৪৫, রাজশাহীতে ৬৩ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
১২ আগস্ট ২০২৬ রাত ০৮:০৪:৪০


মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
১২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১২