• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৫২ (02-Aug-2026)
  • - ৩৩° সে:

আরও বাড়ল এলপিজির দাম

২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৪

আরও বাড়ল এলপিজির দাম

ডেস্ক রিপোর্ট: ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

২ আগস্ট রোববার ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বছরের আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বাজারে বহাল থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
চার ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা
২ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৩:৩১

আরও বাড়ল এলপিজির দাম
আরও বাড়ল এলপিজির দাম
২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৯:৩৪