• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৬:৫৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

আরও পড়ুন

এসএসসিতে সেরা দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন

স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩




আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত
২৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৪০