• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:২৪:৩৯ (23-May-2026)
  • - ৩৩° সে:

আজ বিক্রি হচ্ছে ট্রেনের ২ জুনের ফিরতি টিকিট

২৩ মে ২০২৬ সকাল ০৯:২৩:৫৫

আজ বিক্রি হচ্ছে ট্রেনের ২ জুনের ফিরতি টিকিট

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ ২৩ মে শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মের যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এছাড়া ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us