• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৩৫:০২ (23-May-2026)
  • - ৩৩° সে:

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

২৩ মে ২০২৬ সকাল ০৯:৪৭:৪৬

দুপুরের মধ্যে রাজধানীতে বৃষ্টির বার্তা

অনলাইন ডেস্ক: ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। বৃষ্টির পরও কমেনি গরম। এমন অবস্থায় আজ ২৩ মে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টির বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই বার্তা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ।

গত শুক্রবার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলাসিয়াস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ সরকারি অফিস খোলা
আজ সরকারি অফিস খোলা
২৩ মে ২০২৬ সকাল ১০:২৮:২৮









Follow Us