• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩৭:২৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৪:৫১

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে টাঙ্গাইল পোছেঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর গাড়িবহর ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়।

Ad
Ad

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন তারেক রহমান।

Ad

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সরকারের মতে, ‘কৃষক কার্ড’ চালুর মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে বর্তমান প্রশাসন। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে, যা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
১৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৭:০৩



বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:২০


রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:২৭:৩৫


Follow Us