• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:১৪ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:৪৬

শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

ডেস্ক রিপোর্ট: দেশে শতভাগ সাক্ষরতা অর্জনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার তেজগাঁওয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্কুলমুখী করা এবং ঝরে পড়া বন্ধে ‘মিড-ডে মিল’ ও বিনামূল্যে স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ধরে রাখতে প্রয়োজনে সরকার অতিরিক্ত সুবিধা যুক্ত করতেও প্রস্তুত। একই সঙ্গে কেবল অক্ষরজ্ঞান দেওয়াই নয়, বরং নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

আলোচনা সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিএসবি) সাম্প্রতিক উপাত্ত তুলে ধরে জানানো হয়, গত তিন বছর ধরে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে থমকে আছে। গত পাঁচ বছরে এই হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। ফলে এখনও দেশের প্রায় ২২ শতাংশ বা চার কোটির মতো মানুষ নিরক্ষর রয়ে গেছেন।

এই বাস্তবতায় শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু ও বয়স্কদের প্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি সর্বাত্মক উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:১৩


হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:৪৩