• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৪:০৯ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো: তথ্যমন্ত্রী

২৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৪:১৭

আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের ওইরকম কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার। এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকেই এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই ৬ মাসে দেখতে পাননি।

২৫ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ১৭ বছর যাবত যেটা দেখেছি সমালোচনা শোনার মানসিকতা ছিল না। গত ৬ মাসে আমাদের তরফ থেকে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো নির্দেশনা বা মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাননি।

তিনি আরও বলেন, আমি প্রথম দিন তথ্যমন্ত্রণালয় সংশ্লিষ্ট সব জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করবো না, আমরা কারো মুখ বন্ধ করে দেবো না। আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ। আপনারা আছেন তাই আমরা এখানে আছি। আমরা আছি তাই আপনারা আছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিটিভি সাথে কথা বলার সময় আমাদের প্রথম অনুরোধ আমাদের ছবি কীভাবে কম দেখানো যায়।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ