• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৫:০০ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:৩০

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

ডেস্ক রিপোর্ট: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

৫ সেপ্টেম্বর শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের কেউ কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। একইভাবে কিছু সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা সরকারের বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, দেশে আগেও শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে বিষয়টি গণমাধ্যমে বেশি প্রচার হচ্ছে। বাংলাদেশ পুলিশ এটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশেরই সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি।

এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, একাধিকবার গ্রেফতারের পরও আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘ সময় কারাগারে রাখা যাচ্ছে না। রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করার এটাও একটা কারণ।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
নেই বিদ্যুতের সংযোগ ও মিটার, তবুও এলো বিল!
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:০৭




সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
সাপ্তাহিক ২ দিন ছুটিতে নগদে চাকরির সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫৩:০০


২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:৩৬