• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৩২:১২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

হাইওয়ে পুলিশের নতুন প্রধান ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান

৪ নভেম্বর ২০২৬ রাত ০৮:২০:২৪

হাইওয়ে পুলিশের নতুন প্রধান ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের হাইওয়ে উইংয়ের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কৃতী সন্তান।

গত ৩ নভেম্বর (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে পুলিশ সদর দপ্তর থেকে হাইওয়ে পুলিশে বদলি ও পদায়ন করা হয়।

মো. সায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই এবং বর্তমানে শহরের মধ্যপাড়া (বসাকপাড়া) এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

নতুন দায়িত্বে শিক্ষামন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

কর্মজীবনে তিনি পূর্বে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গত ২৩ আগস্ট ২০২৬ সালে সরকার তাঁকে গ্রেড-২ পদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি দেয়। পদোন্নতির পর থেকে তিনি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত ছিলেন।

সর্বশেষ প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তিনি বিদায়ী অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন। ফারুক আহমেদকে বদলি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মো. সায়েদুর রহমান হাইওয়ে পুলিশের শীর্ষ পদে দায়িত্ব পাওয়ায় তাঁর নিজ এলাকা সরাইলসহ পুরো জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেছেন।

আরও পড়ুন

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪