• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৬:০৪ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম

২৯ আগস্ট ২০২৬ রাত ০৯:১৬:২৬

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট: বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো ৬৮তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। তবে আগের বছরের তুলনায় ২০২৫ সালে বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ।

লন্ডনভিত্তিক বন্দর ও জাহাজ চলাচলবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের ‘ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৬’ প্রকাশনায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে মোট ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস কনটেইনার পরিবহন হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস। অর্থাৎ এক বছরে কনটেইনার পরিবহন বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউস।

এর আগে লয়েডস লিস্টের ২০২৫ সালের তালিকায় ৬৭তম অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে ৬৮তম হয় চট্টগ্রাম বন্দর। এবারও অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তালিকায় ৫ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৫০০ টিইইউস কনটেইনার পরিবহন করে শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর।

চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগও বাড়ছে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালনা শুরু করেছে। পাশাপাশি ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে।

বন্দর ব্যবহারকারীদের মতে, লয়েডস লিস্টের এই র‌্যাঙ্কিং মূলত কনটেইনার পরিবহনের সংখ্যার ভিত্তিতে করা হয়। তাই কোনো বন্দরের সার্বিক কার্যকারিতা বা সক্ষমতার পূর্ণাঙ্গ চিত্র এতে উঠে আসে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮