অনলাইন ডেস্ক: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) ৩ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। ১৫ নভেম্বর রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিভিন্ন পদে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
এছাড়া, বিআইআইএসএসের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available