• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৭:৫২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৫৭

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।

৭ সেপ্টেম্বর সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৩০ হাজার ৩১১ জন। ফলে ১১ হাজার ৪৯৫টি পদই বর্তমানে শূন্য।

তিনি জানান, জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তা নির্ধারণে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনবল মানদণ্ড বিবেচনা করা হয়। ২০২৬ সালে সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড—প্রতি এক হাজার মানুষের জন্য দশমিক ৫০ জন চিকিৎসক—অনুযায়ী ওই বছর বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে চিকিৎসকের মোট সংখ্যা এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয়। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণ এবং জনগণের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সংখ্যা বাড়াতে সরকার বিভিন্ন নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি জানান, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে।

সরকারের চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শূন্য পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি করে জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
আটঘরিয়ায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১২





সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সারাদেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭


ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:৩৯