• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:৪৯ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

দাবি আদায়ে আমরণ অনশনের হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

১১ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৪৬:১৮

দাবি আদায়ে আমরণ অনশনের হুঁশিয়ারি ম্যাটস শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও চার দফা দাবি জানিয়েছে সাধারণ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থী ঐক্য পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে রোববার সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়।

দাবি পূরণ না হলে ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এছাড়া আসন্ন চূড়ান্ত পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সমন্বয়ক মাহবুব তালুকদার অপ্প, মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

বাংলাদেশে কপ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

সমন্বয়ক মাহবুব তালুকদার বলেন, উচ্চ শিক্ষার সুযোগসহ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের চার দফা দাবি জানিয়ে আসছে। তার মধ্যে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন এবং শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থানের দাবি রয়েছে।

২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ ২৫ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করা হবে।

তিনি আরও বলেন, সব ডিপ্লোমা ডিগ্রিধারীর উচ্চশিক্ষার সুযোগ থাকলেও আমরা এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। উচ্চশিক্ষার জন্য আজ আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। আমাদের যৌক্তিক দাবি পূরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা তার সাক্ষাৎ চাই।

আরও পড়ুন

এমপির বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণের সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

লিখিত বক্তব্যে সমন্বয়ক মাহবুব বলেন, বর্তমানে দেশে ১৬টি সরকারি ম্যাটস ও প্রায় ২০০টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা মেডিকেল (ডিএমএফ) কোর্স পরিচালনা করে আসছে। এখানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধলাখ। ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক তথা ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে কর্মরত আছেন। সম্প্রতি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের (ম্যাটস) নতুন কারিকুলাম দেওয়া হয়েছে।

এ কারিকুলামের মাধ্যমে আমাদের ইন্টার্নশিপসহ চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বঞ্চিত করা হয়েছে। কোর্স সময়সীমা (শিক্ষাবর্ষ) চার বছর করা হলেও বহির্বিশ্বের ডিপ্লোমা কারিকুলামের মানদণ্ড অনুযায়ী করা হয়নি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলামের প্রতিবাদ ও সংশোধনের দাবিতে দেশব্যাপী ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। এতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শিথিল করা হয়। এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ করিনি। বরং ‘বাংলাদেশ অ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, যা আমাদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন

দেশের উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

উল্লেখ্য, ১৬ আগস্ট সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ব্যানারে সারা দেশে একযোগে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন এবং পরে সব সরকারি ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে ম্যাটস শিক্ষার্থীরা। চার দফা দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:২৮


ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩১:৪৩