• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:২৯ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

‘রক্তের দাগ এখনও শুকায়নি অথচ ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা’

১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৬:৩৮

‘রক্তের দাগ এখনও শুকায়নি অথচ ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা’
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সন্তানহারা মায়ের আকুল আহাজারি ও রাজপথে ঝরা রক্তের দাগ এখনও তাজা রয়েছে। অথচ এর বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার আগেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। একই সঙ্গে প্রতিবেশী দেশ থেকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ তোলেন।

১১ নভেম্বর বুধবার সকালে রাজধানীর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিবাদ এখন ভারতের মাটি থেকে উঁকি মারছে। রক্তের দাগ এখনও শুকায়নি, মায়ের কান্না থামেনি এবং অন্যায়ের বিচারও চূড়ান্ত হয়নি; অথচ ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার বার্তা দিচ্ছে। এতে আমাদের লজ্জা হওয়া উচিত। তরুণ সমাজ আজ কেন নিশ্চুপ হয়ে ঘরে বসে আছে?’

আরও পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তিনি আরও উল্লেখ করেন, দেশবাসী কখনোই চাইবে না যে ফ্যাসিবাদের কোনো অপশক্তি পুনরায় এ দেশের মাটিতে জায়গা করে নিক। ফ্যাসিবাদের কারণেই বাংলাদেশ এতটা পিছিয়ে পড়েছিল, যা থেকে ২০২৪ সালে তরুণ প্রজন্মের অদম্য নেতৃত্ব দেশকে মুক্ত করেছে।

বক্তব্যের শেষাংশে দেশের বহুদলীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জোর আহ্বান জানান ডেপুটি স্পিকার।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৮:০৩

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
১১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০০