ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুল খালেক সরকারি সফরে গণচীনের ইউন্নান প্রদেশের কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে পৌঁছান।
বিমানবন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ভাইস কনসাল এবং ইউন্নান প্রদেশের পররাষ্ট্র বিষয়ক বিভাগের ঊর্ধ্বতন দাপ্তরিক প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সফরটি বাংলাদেশ এবং চীনের ইউন্নান প্রদেশের মধ্যে শিক্ষা, প্রাতিষ্ঠানিক ও অ্যাকাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং মেধা বিকাশের (ট্যালেন্ট কাল্টিভেশন) ক্ষেত্রে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যাবহারিক সহযোগিতা সুদৃঢ় করতে একটি মজবুত ভিত্তি স্থাপন করবে।
সফরকালে উভয় দেশের প্রতিনিধিরা শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা খাতে যৌথ উদ্যোগে আরও ফলপ্রসূ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available