• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫০:২১ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৭:২০

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

অনলাইন ডেস্ক: পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। 
১০ মঙ্গলবার সকালে জামগড়ায় সড়ক অবরোধকারী পোশাকশ্রমিকদের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। এতে দুজনের আহতের খবর পাওয়া গেলেও গুলিবর্ষণের দাবি নাকচ করেছে পুলিশ।

সরকারি ছুটিসহ কয়েকদিনের বিরতির পর আবারও আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সূত্র জানায়, এর আগে মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কারখানায় গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

আরও পড়ুন

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এসময় শ্রমিকরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আমাদের এখানে দুজন পোশাক শ্রমিক রাবার বুলেট ইনজুরি নিয়ে চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

আরও পড়ুন

আজ শহিদ নূর হোসেন দিবস

এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই জামগড়া কিছুটা উত্তপ্ত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৫:৩৬


নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫


হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:২২





দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১