• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১১:২৯ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৯:৫৭

১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সরকারের ১৫টি অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সবাই অতিরিক্ত সচিব পর্যায়ের।

২৬ এপ্রিল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

Ad
Ad

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে- খাদ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আবদুল হাই। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. আবদুল্লাহ আল-মামুন। পরিবেশ অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান।

Ad

কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজা। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদফতরের মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান। জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন।

এছাড়া- উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন সরকারি আবাসন পরিদফতরের পরিচালক মো. আসাদুজ্জামান। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর মহাপরিচালক হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:১৩

হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
হারলেই জরিমানা, জিতলে নেই বোনাস লঙ্কানদের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৫৩

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল পরিচালকের
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১০:২৭



Follow Us