• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৫২:৪৫ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০৪:৫২

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক করেছেন।

২৫ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫১:৩৬

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২২:৫৬

ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে আজকে যত খেলা
ইংল্যান্ড-স্পেন ম্যাচসহ টিভিতে আজকে যত খেলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩১

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:০১:৫৭