• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩৫:২৩ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫০:১০

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল।

ঢাকায় নেপাল দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক অভিনন্দন বার্তায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

পৌডেল নেপাল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নেপালের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিকশিত হবে বলে প্রেসিডেন্ট পৌডেল আশা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫৫:২৭

ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ধামরাইয়ে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪০:০২


ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
ককটেলসহ গাংনীর ‘বোমা হোসেন’ গ্রেফতার
২২ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৩:৫৮