• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৪:৩৫ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা

৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সচিবালয়ে প্রবেশের আগে দর্শনার্থীর ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাই করার পর অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যথাযথ প্রবেশ পাস/অনুমতিপত্র ছাড়া দর্শনার্থীদের বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অননুমোদিত প্রবেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশ সচিবালয়ে আগত দর্শনার্থীদের প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাইপূর্বক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৩:২৭

হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮:৫৩


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৪

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নির্দেশনা
৩০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৩৩