• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৮:৩৩ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৬:২৩

ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই পথে কেউ বাধার সৃষ্টি করলে দলে তার কোনো জায়গা হবে না।

২০ অক্টোবর মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি  দিকনির্দেশনা দেবেন। প্রতিটি ইউনিয়নের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর নিজস্ব কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্দেশনা না মেনে দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা হবে না।

আরও পড়ুন

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে দল উইনিং ক্যান্ডিডেট (জয়ী হওয়ার মতো প্রার্থী) খুঁজছে। দলের বড় কোনো নেতা মনোনয়ন পেয়েও যদি তার পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক না কেন, তাকে সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিকল্প কিছু করলে কিংবা দলের সঙ্গে মুনাফেকি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আমারও আছে। আমরা সবকিছুর ওপর নজর রাখছি।

আরও পড়ুন

সেনাবাহিনীর এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতায় সেরা ৬৬ পদাতিক ডিভিশন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫১







ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৫:২৫