• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৬:৫৩ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:২৪

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

১ অক্টোবর বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। পাশাপাশি নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়াও নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

বর্ণিত এসব নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের বদলির আদেশে উল্লেখ করা হয়, আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায়, ৮ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিক তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি
৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:২৪




কালীগঙ্গায় নৌকা বাইচ, লাখো মানুষের ঢল
কালীগঙ্গায় নৌকা বাইচ, লাখো মানুষের ঢল
৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৫৯