• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:২৩:১১ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৬:৩৯

এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: পিআইডি

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য জানান।

আরও পড়ুন

সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায়

রাষ্ট্রপতি বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই জনকল্যাণে ও পরিমিত মাত্রায় এর ব্যবহার নিশ্চিত করা জরুরি।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুন

বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

রাষ্ট্রপতি বলেন, উন্নত শিক্ষা ব্যবস্থাকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন।

এ সময় তিনি জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন

ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিবগণ ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩




৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:১২