• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৪২:৪৪ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ক আলোচনা ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৯:২১

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ক আলোচনা ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনও উন্মুক্ত রয়েছে। সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি হবে।

তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। মূলত সৌজন্য সাক্ষাৎ ও দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

এ সময় ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিও ইতিবাচক। এছাড়া, বাংলাদেশের মানুষের প্রতিও ইতিবাচক মনোভাবের কথা জানান ভারতীয় হাইকমিশনার।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সচিবালয়ে চলছে একনেক সভা
সচিবালয়ে চলছে একনেক সভা
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:০৯




এবার ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স
এবার ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৯:৪৬

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১