• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৫৫:৪৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

হালুয়াঘাটে গারোদের মধ্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা বিতরণ

১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:০৩

হালুয়াঘাটে গারোদের মধ্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহায়তা বিতরণ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার সকালে রাংড়া পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব সহায়তা বিতরণ করেন। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং নারীদের মধ্যে সেলাই মেশিন দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজন কান্তি সরকার বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার স্বাতন্ত্র্য রক্ষার পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল-মত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাইকে দেশ পুনর্গঠনের এই কাজে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা এবং অ্যাডভোকেট সুভ্রা পান্থ্রা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:১৬





ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭