ডেস্ক রিপোর্ট: দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার৷ নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং পিরোজপুরে জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
৩০ আগস্ট রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে, পিবিআই এর পুলিশ সুপার ফজলে এলাহীকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available