• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৬:১৭ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:০৯

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গভবনে উপস্থিত হন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৩৩


শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২