ডেস্ক রিপোর্ট: পতিত সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়ে গেছে, সংস্কৃতি বলে কিছু নাই, ক্রীড়াকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর।
৭ জুলাই শুক্রবার দুপুরের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরন শেষে তিনি একথা বলেন।
ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আমরা আমাদের দক্ষ জনগোষ্ঠি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া দিয়ে বিশ্ব দরবারে আমাদের অবস্থান নিশ্চিত করবো। বিশ্ব দরবারে আমাদের অবস্থান নিশ্চিত করতেই সরকার ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরন শুরু করেছে।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ পিপিএম সেবা।
পরে এডিপির বিশেষ অর্থায়নে গোয়ালন্দ উপজেলার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিকরন করা হয়।
শেষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে পৃথকভাবে মত বিনিময় করেন শুক্রবার দুপুরের গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড.রাশেদ আল মাহমুদ তিতুমীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available