• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:২৬:৩৩ (31-Jul-2026)
  • - ৩৩° সে:

সঠিক চিকিৎসায় থ্যালাসেমিয়া রোগীও সুস্থ হতে পারে: ডা. জুবাইদা রহমান

৩১ জুলাই ২০২৬ রাত ০৮:৩১:০৭

সঠিক চিকিৎসায় থ্যালাসেমিয়া রোগীও সুস্থ হতে পারে: ডা. জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগে আক্রান্ত রোগীরাও সুস্থ জীবনযাপন করতে পারেন।

৩১ জুলাই শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সদর হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে রোগটি সম্পর্কে প্রচার-প্রচারণা জোরদার করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে নতুন নিয়োগপ্রাপ্ত এক লাখ স্বাস্থ্যকর্মীকে থ্যালাসেমিয়া বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জীবন রক্ষায় নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সুস্থ জীবনযাপনের জন্য ক্ষতিকর খাদ্যাভ্যাস ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস পরিহারের পরামর্শ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ