• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:০০:০৭ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা প্রধানমন্ত্রীর

২৫ জুলাই ২০২৬ দুপুর ১২:২১:৪০

সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: দেশের প্রযুক্তি খাতের বিকাশে সেমিকন্ডাক্টর শিল্পকে ‘জাতীয় অগ্রাধিকার’ খাত হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই শিল্পের উন্নয়ন কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি একটি সম্মিলিত জাতীয় মিশন।

২৫ জুলাই শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিং খাতে কাজ শুরু হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে, যা এ খাতের সম্ভাবনার প্রমাণ।

তিনি আরও বলেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে এ শিল্পের বিকাশে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

দুই দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং একটি প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
দ্য হান্ড্রেডে এক ম্যাচেই ৪১৮ রান
২৫ জুলাই ২০২৬ সকাল ১০:৪৭:১৮


Follow Us