• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:৪৬:৫৬ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির পদ শূন্য, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

২৫ জুলাই ২০২৬ সকাল ০৮:২০:১২

রাষ্ট্রপতির পদ শূন্য, দ্রুত তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতির পদত্যাগের ফলে শূন্য হওয়া পদে সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে কমিশন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে পদটি শূন্য হয়।

ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্যই এ নির্বাচনের ভোটার। তাই দ্রুত ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করার কাজ শুরু হবে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পদ্ধতি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে। একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একজন মাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

শনিবার সাপ্তাহিক ছুটির কারণে নির্বাচন কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায়, আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে কমিশনের বৈঠকে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us