• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪২:১৬ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১২ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৭:৪১

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

১২ জুলাই রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। দেশে ফিরতে হলে তাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি দেশে ফিরলে বিমানবন্দর বা সীমান্তে অবতরণের পরই তাকে গ্রেফতার করা হবে এবং কারাগারে পাঠানো হবে।

ট্রাইব্যুনালের চলমান মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই এ মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের প্রধান ১০টি মামলার তদন্তও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে।

চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের বিষয়টি আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। দেশে ফিরলে তাকে গ্রেফতারের বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us