• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:০০:২৭ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

২২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:২৩

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

২২ জুলাই বুধবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে এবং যথাযথ কারণ ছাড়া তাদের বরখাস্ত করা উচিত নয়। তিনি সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করে বলেন, গরিব মানুষের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

চেয়ারম্যান ও সদস্যদের ভাতা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, আগে ত্রাণের বরাদ্দ এপ্রিল মাসে দেওয়া হলেও এবার থেকে সেপ্টেম্বর মাসে বরাদ্দ দেওয়া হবে। এতে বছরের বাকি চার মাসের মধ্যে ত্রাণ বিতরণের কাজ সম্পন্ন করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক
২২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:০৭







Follow Us