• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৪:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন

২২ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:২৮

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

২২ জুলাই বুধবার দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরত্ব পায়ে হেঁটে যেতে হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২৫×১২ বর্গফুট আয়তনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনায় কোনো হতাহত হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০