• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:৩৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মায়ের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পাইনি, প্রতিশোধ নিতে চাই না: প্রধানমন্ত্রী

২২ জুন ২০২৬ বিকাল ০৩:০৭:১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পাইনি, প্রতিশোধ নিতে চাই না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: একসময় অসুস্থ মায়ের জন্য একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চেয়েও পাননি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বর্তমানে ক্ষমতায় থাকলেও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

২১ জুন রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজের জীবনের অত্যন্ত বেদনাদায়ক ও সংবেদনশীল একটি ঘটনার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আম্মা (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া) একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেসময় একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তারা সেটি দেয়নি সেদিন।’

আরও পড়ুন

সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হলো প্রবারণা পূর্ণিমা

তিনি বলেন, ‘আজ মহান আল্লাহর ইচ্ছায় এবং দেশের জনগণের সমর্থনে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই অ্যাম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নেইনি।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমি যদি এখন প্রতিশোধ নিই, তাতে দেশের কী লাভ হবে? কারও কোনো বেনিফিট বা উপকার হবে না। আর আমি ঠিক এই প্রতিহিংসামূলক রাজনৈতিক মানসিকতাটাই দেশ থেকে চিরতরে বদলে দিতে চাচ্ছি। সূত্র: কালবেলা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০