• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫২:০৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১ জুন ২০২৬ বিকাল ০৪:৫৩:৩২

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।

১১ জুন বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা জানান।

গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে সেদিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে। 
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসপাতালের সংশ্লিষ্ট ভবনটি চিকিৎসাসেবা পরিচালনার জন্য উপযুক্ত ছিল না। এছাড়া দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে কক্ষে অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৯০০ বর্গফুটের কক্ষে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত লোকজনের উপস্থিতি ছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সেখানে কোনো কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না। দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতি এবং সেবিকাদের অবহেলা ও অসহযোগিতার বিষয়টিও তদন্তে উঠে আসে।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় স্বাস্থ্য অধিদফতর। ‘মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। শোকজের জবাব পর্যালোচনা শেষে অবশেষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২